জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াচক থানার সুজাপুর এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী বিকাশ পোদ্দার রাতে কোন কারনে দকানে যায়। সেই সময় কে বা কারা তাকে অপহরণ করে বলে অভিযোগ। এরপর ওই ব্যবসায়ীর কোন খোঁজ পাওয়া যায়নি। কিন্তু শুক্রবার অপহরণকারীরা পরিবারের লোককে ফোন মারফত টাকা চায় বলে অভিযোগ। সেই মতো পরিবারের লোকজন টাকা নিয়ে মালদা শহরের রথবাড়িতে আসেন। সেখানে ট্যাক্সিতে থাকা অপহরণকারীদের মধ্যে দুই জনকে হাতে নাতে ধরে ফেলে পরিবারের লোকজন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও এই ঘটনায় পরিবারের অভিযোগ গোটা ঘটনাটি পুলিশকে জানালেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
এবিষয়ে অপহরণ হওয়া ব্যক্তির আত্মীয় সরস্বতী পোদ্দার জানান, অপহরণকারীদের ফোন পাওয়ার পর তারা টাকা নিয়ে ইংরেজবাজারের রথবাড়ীতে যায়। সেখানে অপহরণকারীদের টাকা দেওয়ার সময় তাদের দুজনকে ধরে ফেলেন, যদিও বাকিরা পালিয়ে যায়। এই মর্মে তারা ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ জানান।
এবিষয়ে তার এক বন্ধুর ভাই বিল্টু দাস জানান, তাদের অভিযোগ মিন্না নামে এক ব্যক্তি তাদের খবর দেয় যে অপহরণকারীরা প্রায় লক্ষাধিক টাকার দাবী করেছে। এর ফলে তাদের সন্দেহ মিন্নাই বিকাশকে অপহরণ করেছে। এবিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং মিন্নার বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো প্রকার তদন্ত করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।